সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বান্দরবানের ৩ উপজেলায় আবারও ভ্রমণে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

নিরাপত্তাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে বান্দরবানের রুমা উপজেলার পর রোয়াংছড়ি ও থানচিতে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত থানছি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যশনাল ফ্রন্ট (কেএনএফ) এর তৎপরতা অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত রবিবার বান্দরবানের রোয়াংছড়িতে টহলরত সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কেএসএফ সদস্যরা গুলি চালালে সেনাবাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও দুই সদস্য আহত হয়।

এছাড়া গত সপ্তাহে থানছি উপজেলার সীমান্তবর্তী লেক্রী সড়ক দিয়ে থানছিতে ফেরার পথে একটি ট্রাক লক্ষ্য করে কেএনএফ সদস্যরা গুলি চালায়। এতে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়। এসময় কেএনএফ সদস্যরা ১০ জন শ্রমিককে অপহরণ করে।

সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তার বিষয়টি সামনে রেখে এ তিনটি উপজেলায় পুনরায় নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

—-ইউএনবি