সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা

ফাইল ছবি

পবিত্র রমজান মাসে ব্যাংকগুলোর লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক(বিবি)

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

পরিপত্রে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেনের সময় এবং সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকিং অফিস সময় নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত।

তবে, অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে এই বিরতির সময় ব্যাংক লেনদেন চালিয়ে যাওয়া যেতে পারে।

ব্যাংকিং লেনদেন সাধারণত ১০টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত হয়। ব্যাংক অফিস সময় সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। রমজান মাসে অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক।

পরিপত্রে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের পর ব্যাংকিং লেনদেন ও অফিসের সময় তার আগের অবস্থায় ফিরে আসবে।

—ইউএনবি