সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বিভিন্ন রুটে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিলের অগ্রিম টিকিট কাটা যাবে যথাক্রমে ৭, ৮, ৯, ১০ ও ১১ এপ্রিল এবং ফিরতি টিকিট কাটা যাবে ১৫ এপ্রিল থেকে।

মন্ত্রী জানান, চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩ চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে, চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪ দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৫ চলবে চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৫ ও ৬ চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে, ময়মনসিংহ ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ ঈদ স্পেশাল-৮ চলবে চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে, ঈদ স্পেশাল-৯ ও ১০ চলবে সিলেট-চাঁদপুর-সিলেট রুটে। এই ট্রেন গুলো ঈদ স্পেশাল ট্রেন ঈদের পূর্বে চারদিন এবং ঈদের পরের দিন হতে পরবর্তী পাঁচদিন চলাচল করবে।

সোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও ১২ চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার (শোলাকিয়া ঈদ স্পেশাল) রুটে। সোলাকিয়া ঈদ স্পেশাল-১৩-১৪ চলবে ময়মনসিংহ-কিশোরগঞ্জ ময়মনসিংহ (শোলাকিয়া ঈদ স্পেশাল) রুটে। এই ট্রেন গুলো ঈদ স্পেশাল শুধুমাত্র পবিত্র ঈদের দিন চলাচল করবে।

ঈদ স্পেশাল-১ ও ২ চলবে বী.মু.সি.ই-জয়দেবপুর-বী.মু.সি.ই রুটে, ঈদ স্পেশাল-১৫ ও ১৬ চলবে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে। ১৮-২০ এপ্রিল তিনদিন এবং ঈদের পরে ২৪ ও ২৫ এপ্রিল দুইদিন চলাচল করবে।

—-ইউএনবি