সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সৌদি আরবে সেতুর সঙ্গে বাসের থাক্কায় নিহত ২০

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার একটি যাত্রীবাহী বাস একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে ও আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিষয়টি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

আল-এখবারিয়া টিভি জানিয়েছে যে দুর্ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন এবং সম্প্রচারিত ফুটেজে বাসের পোড়া অংশ দেখা যাচ্ছিল। ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে গাড়িটির ব্রেক ফেইল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

রমজানের প্রথম সপ্তাহে দুর্ঘটনাটি ঘটল। অনেকেই আছেন যারা মুসলমানদের এই পবিত্র মাসে পরিবার ও বন্ধুদের সঙ্গে রাতের ভোজ উপভোগ করতে ভ্রমণ করে থাকেন।