সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে অগ্নিকান্ডে ৩৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকান্ডে৩৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির সিউদাদ জুয়ারেজের ওই কেন্দ্রে আগুন লাগে। এক বিবৃতিতে জানিয়েছে চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তপক্ষ জানায়, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে। ওই শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে আগুন লাগে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। কীভাবে অভিবাসন কেন্দ্রে আগুন লাগলো, তার এখনও কারণ জানা যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখতে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সূত্র: সিএনএন