সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মেসি ম্যাজিকে পিএসজির জয়

অনলাইন ডেস্ক :

দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত শনিবার লিগ ওয়ানে নিসকে ২-০ গোলে হারিয়েছে প্যারিসের জায়ান্টরা। এক গোল আর এক অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। ২৬ মিনিটে নুনো মেনডেসের ক্রস থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মেসি। এরপর পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করে নিসকে হতাশ করেছেন। নিসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডাটের শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচ শেষের ১৪ মিনিটে আগে মেসির কর্ণার থেকে রামোসের হেডে পিএসজির জয় নিশ্চিত হয়। টানা দুই ম্যাচে পরাজয়ের পর শেষ পর্যন্ত জয়ের দেখা পেল পিএসজি। ঐ পরাজয়গুলো গাল্টিয়ারের উপর চাপ সৃষ্টি করেছিল। এমনকি মৌসুম শেষে তার বিদায়ও দেখে ফেলেছিল অনেকেই।তবে এই জয় নিশ্চিতভাবেই গাল্টিয়ারের কাছে অনেক কিছু। এই জয়ে ৩০ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো পিএসজি।