সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আন্তর্জাতিক প্যানেলের জন্য মনোনীত আলিম দার

অনলাইন ডেস্ক :

আইসিসির এলিট প্যানেল থেকে বিদায় নিলেও আলিম দারের ক্যারিয়ার থেমে থাকছে না। তাকে আইসিসির আন্তর্জাতিক প্যানেলের জন্য মনোয়ন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক প্যানেলে দারের মনোনয়ন মানে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালনের যোগ্য বিবেচিত হবেন তিনি। ফলে পাকিস্তানের হোম ম্যাচগুলো ছাড়াও আইসিসির বড় ইভেন্ট যেমন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তার আম্পায়ার হতে বাধা থাকছে না। মূলত আহসান রাজার জায়গাতে আন্তর্জাতিক আম্পায়ারের প্যানেলে দারকে বেছে নেওয়া হয়েছে। রাজা প্রমোশন পেয়ে এলিট প্যানেলের জন্য বিবেচিত হয়েছেন। আলিম দার গতমাসেই এলিট প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে তার ক্যারিয়ারটা ছিল ১৯ বছরের। ফলে আয়ারল্যান্ড-বাংলাদেশের একমাত্র টেস্ট দিয়ে এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে শেষ ম্যাচ পরিচালনা করেছেন। একটা অনুমান ছিল যে, দশ জনের আন্তর্জাতিক প্যানেল থেকে নতুন একজনের নাম পিসিবি ঘোষণা করবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন কাউকে বেছে না নিয়ে অভিজ্ঞ দারকেই সেজন্য বেছে নিয়েছে।