সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে দুই হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট নগরীর উপশহর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপশহরের জি ব্লক থেকে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম দুলাল মিয়া ওরফে দুলাল আহমদ (৩১)। তিনি সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজারের পূর্বদশা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে শাহজালাল উপশহরের জি ব্লকে প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। সেখানে গিয়ে ইয়াবা বিক্রিকালে দুলাল মিয়াকে আটক করা হয়। এসময় দুলালের কাছ থেকে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো তিনি জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে পাইকারি দরে ক্রয় করে সিলেটের বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন।

দুলালের বিরুদ্ধে এসএমপি’র শাহপরান (রহঃ) থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।