সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কালবেলা-কালপুরুষের স্রষ্টা সমরেশ মজুমদার মারা গেছেন

অনলাইন ডেস্ক :

চলে গেলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। সোমবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম খবর দিয়েছে।

বাংলাদেশের প্রকাশকদের কাছেও জনপ্রিয় এই কথাসাহিত্যিকের মৃত্যুর খবর এসেছে।

বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশ জানান, “আমার সাথে উনার পরিবারের সদস্যদের কথা হয়েছে। তারা জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে মারা গেছেন।” শারীরিক অসুস্থতার কারণে সপ্তাহখানেক আগে সমরেশ মজুমদার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

তার বয়স হয়েছিল ৮১ বছর।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২৫ এপ্রিল সমরেশ মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপনিয়া) বাড়তে থাকে।

১৯৪২ সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গয়েরকাটায় জন্ম উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা, সাতকাহন, গর্ভধারিনীর একাধিক কালজয়ী উপন্যাসের লেখক সমরেশের।

প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। ষাটের দশকের গোড়ায় তিনি কলকাতায় যান। ভর্তি হন স্কটিশ চার্চ কলেজের বাংলা স্নাতক বিভাগে। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।