সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ৩০ কেজি গাঁজা জব্দ, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ জেলার ধোবপুকুর বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ সময় দুইজনকে আটক করা হয়।

আটক দুইজন হলেন-জেলার শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া এলাকার জান মোহাম্মদের ছেলে মাসুদ রানা (৩৮) ও একই উপজেলার ধোবপুকুর বাগবাড়ি এলাকার নুর আলমের ছেলে সৈয়দুল ইসলাম (২৪)।

র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গী রেল ক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাবের দল চাঁপাইনবাবগঞ্জের ধোবপুকুর বাগবাড়ি এলাকায় একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩০ কেজি গাঁজাসহ সৈয়দুলকে আটক করে।

এ সময় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

—ইউএনবি