সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২ এপিবিএন এর অভিযানে অনলাইন জুয়ারি গ্রেফতার

জেলা প্রতিনিধি:

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মঙ্গলবার (১৫ মে) টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকায় বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মনির হোসেন(২৯) কে গ্রেফতার করে।  ধৃত আসামীর মোবাইল ফোনে থাকা এ্যাপস্ পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার এ্যাপস্ 1xBet (যার আইডি নাম্বার 543445383) সহ বিভিন্ন অনলাইন জুয়ার এ্যাপস পাওয়া যায়। এছাড়া অনলাইনে জুয়া খেলা পরিচালনা করার জন্য টাকা লেনদেনের কাজে ব্যবহৃত Mobcash এ্যাপস (যার আইডি নাম্বার 1176029) পাওয়া যায়, যাতে তার নিজস্ব একাউন্টে বর্তমানে ৫৬,৬৪৭.৯০/- (ছাপ্পান্ন হাজার ছয়শত সাতচল্লিশ টাকা নব্বই পয়সা) রয়েছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে এবং অনলাইন জুয়ার ডিলার হিসেবে খেলা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সখিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।