সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মাস্কাট থেকে আসা বিমান থেকে ২০৪ টি স্বর্ণবার জব্দ

অনলাইন ডেস্ক :

মাসকাট হতে চট্টগ্রাম হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং BG122 ফ্লাইটে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক ১১ঃ৩০টায় কাস্টম হাউস ঢাকার কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক একটি অভিযান পরিচালনাকালে উক্ত বিমানের কার্গোহোল্ড হতে ২০৪ টি স্বর্ণবার জব্দ করা হয়। যার ওজন প্রায় ২৩.৬৬ কেজি যার আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা প্রায়।

উক্ত স্বর্ণবারগুলি কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। ধারনা করা যায় যে, এটি বিমানের ওয়াশরুমের কোন একটি স্থানের স্ক্রু খুলে ওয়াশ রুমের ভেতর থেকে কার্গোহোল্ডে ফেলা হয়েছে অথবা বিমান সংশ্লিষ্ট কোন ব্যক্তি কর্তৃক কার্গোহোল্ডের কেবিনেটের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। ইনভেন্ট্রিপূর্বক পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।