সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

শার্শায় ১.৪ কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বার উদ্ধার: বিজিবি

যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেননি।

বুধবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি উদ্ধার করে।

বিজিবি জানায়, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল উক্ত সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন অবস্থানে থাকে।

এক সময় একজন লোককে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইছামতি নদীতে ঝাঁপ দিলে তার কাছে থাকা একটি পোঁটলা পড়ে যায়। পোঁটলাটি ক্যাম্পে নিলে এর মধ্য থেকে ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়।

যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম এবং বর্তমান বাজার অনুযায়ী মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে।

স্বর্ণের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

—-ইউএনবি