সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি

দুই বছর কারাভোগ শেষে বৃহস্পতিবার সকালে ভারত থেকে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- ঢাকার নবাবগঞ্জের নরেশ শীলের ছেলে পলাশ শীল (৩৬), বাগেরহাট জেলার বাহার উদ্দিনের মেয়ে বেবী বেগম(৩২), ময়মনসিংহ জেলার আব্দুস সালামের মেয়ে শিরিন বেগম(৩৩)। শেরপুর জেলার হাসমত আলীর মেয়ে রীতা মন্ডল (৩৯), কক্সবাজার জেলার জাফর আলীর ছেলে আইয়ুব আলী (৩৬)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ভারতীয় পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ সকালে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ওসি বলেন, দুই বছর আগে কোনো বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

—-ইউএনবি