সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

ভ্যাকসিন কিনতে দ্রুত চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের কাছে তিন কোটি ভ্যাকসিন অর্ডার দিয়েছিলাম কিন্তু তারা আমাদের মাত্র ৭০ লাখ দিয়েছে তারপর আর আমরা ভ্যাকসিন পাইনি। করোনার ভ্যাকসিন প্রথম ডোজ দিয়েছি আর কিছু ভ্যাকসিন আছে দ্বিতীয় ডোজের জন্য।
ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ভ্যাকসিন ক্রয় করতে দ্রুত আলোচনা শুরু করেছে। এরমধ্যে রাশিয়া ও চায়নার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৭ মে) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার তুলে দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর জন্য দুই হাজার বেড ছিলো আর এখন ঢাকা শহরেই আছে আট হাজার বেড। সারাদেশে আছে ১৩ হাজার বেড। আমাদের বেশকিছু হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের লাইন ছিলো না, সেটিও আমরা স্থাপন করেছি আর এ সেন্ট্রাল অক্সিজেনের আওতায় ১৬ হাজার বেড আছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, পৌরসভার মেয়র রমজান আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।