সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শাহ আমানত বিমানবন্দরে ৬৩.১৭ লাখ টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার একটি লাগেজ থেকে ৬৩ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ৭৩৬ গ্রাম সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জানা গেছে, সোমবার সকালে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্টের কাছের যাত্রীবিহীন একটি লাগেজ থেকে ১২টি লম্বা দণ্ড আকৃতির ৭৩৬ গ্রাম (২৪ ক্যারেট) স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, ব্যাগের ভেতর থেকে দরজার কব্জার মাঝখানে স্বর্ণের দণ্ড রেখে পাচারের সময় চালান জব্দ করা হয়েছে। তবে আমরা কাউকে আটক করতে পারিনি।

তিনি আরও বলেন, উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

—-ইউএনবি