সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নাটোরের আজিমনগর রেল স্টেশন অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

নাটোরের আজিমনগর রেল স্টেশন অবরোধ,স্টেশন ভাংচুর ও সহকারি স্টেশন মাস্টারকে মারপিটের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ সহ ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রাতে আজিমনগর রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বাদি হয়ে ঈশ্বরদী জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।

ঈশ্বরদী জিআরপি থানার ওসি মিহির রঞ্জন দেব ঘটনার সময় আটক আন্দোলনের সমন্বয়ক নাদিম আলম সহ ৪ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।

রবিবার থেকে চালু হয় ঢাকা-চিলাহাটী রুটে নতুন ট্রেন আন্তঃনগর চিলাহাটী এক্সপ্রেস।নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশনে এই ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ওইদিন দুপুরেই আন্দোলনে নামে সেখানকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অবরোধের এক পর্যায়ে আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ওই স্টেশনে অবরোধ উপেক্ষা করে স্টেশন অতিক্রম করে।এতে অল্পের জন্য রক্ষা পায় বহু মানুষ।এতে ক্ষুদ্ধ হয়ে স্টেশনে হামলা চালায় অবরোধকারীরা।

—-ইউএনবি