সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

হাইতিতে ভূমিধসে ৪২ জন নিহত

অনলাইন ডেস্ক :

হাইতিতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। এই ভুমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন। পরিস্থিতি মোকাবেলায় হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জাতীয় জরুরি পরিচালনা কেন্দ্রকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভারি বৃষ্টির কারণে এ পর্যন্ত দেশটির ৩৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ।

হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লিওগানের অবস্থা বেশি শোচনীয়। শহরটির আশপাশের তিনটি নদী প্লাবিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কেবল লিওগান শহরেই অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাবার, নিরাপদ খাওয়ার পানি ও ওষুধ প্রয়োজন বলে জানিয়েছেন শহরটির মেয়র।