সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রংপুরে ১৫টি স্বর্ণের বারসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর মহানগরীতে ফয়সাল হোসেন (৩৮) নামের এক যুবককে ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বারসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।
বুধবার (৭ জুন) সকাল পৌনে ৯ টার দিকে মহানগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে যাত্রীবাহী শ্যামলী পরিবহন থেকে ওই যুবককে আটক করা হয়। বিশেষ কৌশলে স্বর্ণের বারগুলো কোমরে বেধে রেখে ছিলেন ওই যাত্রী।

আটক ফয়সাল হোসেন মুন্সিগঞ্জ জেলা সদরের দেওভোগ মৃধাবাড়ি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর জেলার পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, ইয়াবার চালান রংপুর থেকে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্যামলী পরিবহনে ফয়সাল নামের এক যাত্রীর কোমর থেকে স্বর্ণের ১৫টি বার জব্দ করা হয়।

ওই যাত্রীর পরিহিত প্যান্টের বেল্টের নিচ থেকে বিশেষ কায়দায় স্কচটেপ মোড়ানো ছিল স্বর্ণগুলো। ফয়সাল স্বর্ণের বার ঢাকা থেকে নিয়ে রংপুরে আসছিলেন।

মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, আটক ফয়সালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে। ##