সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফ্রান্সে ছুরি হামলায় শিশুসহ আহত ৮

অনলাইন ডেস্ক :

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে ছুরি হামলায় ৬ শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া। নিরাপত্তা সূত্র জানায়, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে অ্যানেসি শহরের লেকের কাছে একটি পার্কে তিন বছর বয়সী শিশুদের একটি দল খেলছিল। এ সময় এক ব্যক্তি ছুরি নিয়ে শিশুদের আক্রমণ করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইটে বলেন, এ ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং জাতীয় সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এদিকে পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সিরিয়ার একজন আশ্রয়প্রার্থী। তার পরিচয় যাচাই করা হচ্ছে।