সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

পাকিস্তানে সেনা-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে নিহত ৬

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলার জেনারেল মিরান শাহ এলাকায় বন্দুকযুদ্ধে সশস্ত্র বাহিনী তিন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে এবং চারজন আহত হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তপর (আইএসপিআর) রোববার (১১ জুন) এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ। আইএসপিআরের একটি বিবৃতিতে বলা হয়, তাদের সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করে। কিন্তু তাদের তিনজন সেনা সদস্য শহীদ হয়। গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, তাদের সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে এবং ফলস্বরূপ তিন সন্ত্রাসীকে জাহান্নামে পাঠায়।

এতে চার সন্ত্রাসী আহত হয়েছে। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। শহীদ সেনারা হলেন সুবেদার আসগর আলী (৪০), সিপাহী নাসিম খান (২৬) এবং সিপাহী মুহাম্মদ জামান (২২)। আইএসপিআর আরও জানায় ওই অঞ্চলে পাওয়া অন্য কোনো সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে। তিনি আবার বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের হুমকিকে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সেনাদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।’ গত সপ্তাহে, পাকিস্তান সেনাবাহিনীর দুই সেনা নিহত হয় এবং খাইবার পাখতুনখোয়া (কেপি) উপজাতীয় জেলায় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়।

ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) অনুসারে, ৩ জুন উত্তর ওয়াজিরিস্তান জেলায় দেশটির সেনা ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়।সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে এবং দুই জঙ্গি নিহত হয়। আইএসপিআর জানিয়েছে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, তীব্র গুলি বিনিময়ের সময়, নায়েক জহির আব্বাস, বয়স ৩৮ এবং মাইরাজ উদ দিন, বয়স ২৩, বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয়।