সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

ভিয়েতনামে থানায় হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক :

ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডসে পুলিশের দুটি সদরদপ্তরে গোলাগুলিতে চার পুলিশ কর্মকর্তা নিহত ও আরও দুইজন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। জননিরাপত্তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ডাক লাক প্রদেশের চু কুইন জেলায় চালানো এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার সময়ে জিম্মি হিসেবে আটক দু’জনকে ছেড়ে দেয়া হয়েছে। এ ছাড়া আটক অপর একজন নিজেই নিজেকে মুক্ত করতে পেরেছে।

গত রোববার দিনের প্রথম দিকেই ‘ই টিও’ ও ‘ই কেটুর’ উভয় সদরদপ্তরে হামলা চালানো হয়। তদন্তকারীরা সন্দেহভাজন আরও লোককে খুঁজছে বলে ওয়েবসাইটে বলা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। ভূমি অধিকারসহ বেশ কিছু বিষয় নিয়ে অসন্তোষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠায় বেশকিছু জাতিগত সংখ্যালঘুর আবাসস্থল ‘দ্য সেন্ট্রাল হাইল্যান্ডস’ ভিয়েতনামের স্বৈরাচারী সরকারের জন্যে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত।