সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে পর্চা জালিয়াতির অপরাধে এক যুবকের জেল

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে জমির ভুয়া পর্চা তৈরীর অপরাধে এক যুবককে ১৫ দিনের কারাদন্ড ও ১শত টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ই জুন) রাত ৯ ঘটিকার সময় ওই দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। দন্ডপ্রাপ্ত আসামী মাহবুব (৩০) ঝিনাইগাতী সদর ইউনিয়নের কালিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

জানা যায়, গতকাল রাতে ঝিনাইগাতী সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান কালে জমির ভুয়া পর্চা তৈরী করে সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে মাহাবুবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ মনিরুল আলম ভুইয়া জানান, দন্ডপ্রাপ্ত মাহাবুবকে গতকাল রাতেই শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।