সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ এবং দুই নারীসহ চারজনকে আটকের দাবি করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের বাস নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন (নতুন ব্রিজ) মইজ্জ্যার টেক চেক পোস্টে পৌঁছালে তাতে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।

আটক চারজন হলেন- অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তার স্ত্রী জুলি ধর (৩৫) ও পরিতোষ ধর (৩৮)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুরে বলে পুলিশ জানায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নগরী মইজ্জ্যার টেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছে। কক্সবাজার থেকে আসা একটি বাসে এ স্বর্ণ মিলেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।

—-ইউএনবি