সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচ বছরের কন্যা শিশু ধর্ষণের অভিযোগে সুজন (২৫) নামে এক প্রতিবেশী চাচাকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মৃত আব্দুল্লাহ এর পুত্র। উল্লেখ্য, গতকাল (২১শে জুন) বুধবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝিনাইগাতী থানায় ওই মামলা দায়ের করেন। পরে ঝিনাইগাতী থানা পুলিশ আসামী সুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আজ বৃহস্পতিবার (২২শে জুন) দুপুরে আসামী সুজনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

জানা যায়, গত (১৯শে জুন) সোমবার উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের নিজ বসত বাড়িতে ওই শিশুটিকে একা রেখে মা পাশের জমিতে কাজ করতে যায়। পরে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী চাচা সুজন শিশুটির মুখ চেঁপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির মা বাড়িতে এলে ধর্ষণের বিষয়টি জানতে পারে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করলে ধর্ষক সুজনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া জানান, এ ঘটনায় ভোক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতার করেন আদালতে পাঠানো হয়েছে।