সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দাগনভূঞায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী (দাগনভূঞা) :

ফেনীর দাগনভূঞায় ২ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হল জগৎপুর গ্রামের ওলি উল্লাহর ছেলে মো. ইমাম হোসেন(২৫) ও রামানন্দপুর গ্রামের হরিমোহন নাথের ছেলে পরেশ চন্দ্র নাথ (৩০)। দাগনভূঞা থানার এসআই ফরহাদ কালাম সুজন ও জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ২৫ জুন দাগনভুঞা থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া এসজিআর-০৮/০৯(সাজা), দায়রা ২১৪১/১২ এর আসামী ইমাম হোসেনকে আদালত ০৫ বছরের সশ্রম কারাদন্ড সহ ৫০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ ছাড়া অপর আসামী সিআর-৬১০/১৬(সাজা), সিআর-৬১২/১৬(সাজা), এফসিআর-৬১২/১৬, ডিসিআর-৪৫/১৮, এফসিআর-২০৯/১৫, ডিসিআর-৪৪/১৮ আসামী পরেশ চন্দ্র নাথকে আদালত ০৮ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ১,৫০,০০০/- টাকা জরিমানা এবং ০৬ মাসের কারাদন্ড প্রদান অনাদায়ে ২,০০,০০০/- টাকা প্রদান করায় তাদের কে বিধি মোতাবেক গ্রেফতার করা হয়।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, ধরতেননা আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।