সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের তালেবান সরকার নারীদের বিরুদ্ধে নতুন খড়গ বসালো। এবার রাজধানী কাবুলসহ সারা দেশে নারীদের পরিচালিত রূপচর্চাকেন্দ্র (বিউটি সেলুন বা বিউটি পার্লার) নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে দেশটির সরকার। তালেবান সরকারের নৈতিকতা ও মূল্যবোধ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার তোলো নিউজকে এ তথ্য জানিয়েছেন। নতুন এ আইন দেশটির পৌরসভাগুলোতেও কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। নারীদের পরিচালিত বিউটি সেলুনের লাইসেন্স বাতিল করতে কাবুল পৌরসভাকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

রায়হান মুবারিজ নামে একজন মেইকআপ আর্টিস্ট তোলো নিউজকে বলেন, পুরুষদের এখন চাকরি নেই। যখন তারা পরিবারের দায়িত্ব পালন করতে পারছেন না তখন নারীদের বাধ্য হয়ে সেলুনে কাজ করতে হচ্ছে। এখন তাদেরকেই যদি নিষিদ্ধ করা হয় তাহলে আমরা এখন কী করবো? ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে মেয়ে ও নারীদের স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং এনজিওতে কাজ করা নিষিদ্ধ করেছে তালেবান। কাবুলের বাসিন্দা আবদুল খাবির বলেন, সরকারের উচিত এর জন্য একটি কাঠামো তৈরি করা। কাঠামোটি এমনভাবে হওয়া উচিত যাতে ইসলাম বা দেশের ক্ষতি না হয়।