সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

এক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের পৃথক স্থানে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত সোমবার রাতে ফিলাডেলফিয়ায় গুলিতে চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে। ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত এক শিশর বয়স দুই বছর, অপর শিশুটি ১৩ বছর বয়সী। হতাহতদের সবাই পুরুষ।

সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার পর তার কাছ থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বুলেট-প্রতিরোধী পোশাক (ব্যালিস্টিক ভেস্ট) পরে ছিলেন। তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এই বন্দুক হামলার ঘটনার এক দিন আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরে গুলিতে প্রাণ গেছে দুজনের। ওই হামলায় আহত হন ২৮ জন। আহত ব্যক্তিদের অর্ধেকই শিশু। ওই ঘটনার সন্দেহভাজন হামলাকারীদের খুঁজছে পুলিশ।