সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে ধাবায় ঢুকে পড়ল ট্রাক, নিহত ১০

অনলাইন ডেস্ক :

ভারতে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং এতে অন্তত ২০জন আহত হয়েছে। মহারাষ্ট্রের মুম্বই-আগরা মহাসড়কে একটি ট্রাক ধাবায় ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল গতিতে ছুটে আসা ট্রাকটি প্রথমে হাইওয়ের চারটি গাড়িতে ধাক্কা দেয়। এরপর মহাসড়কের পাশে থাকা একটি ধাবার ভিতরে ঢুকে পড়ে।

ওই সময় দুপুরের খাবার খেতে ধাবার ভেতরে ছিলেন অনেকেই। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ১০ জন এবং ২০ জন গুরুতর আহত হন। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাকটি মধ্য প্রদেশ থেকে আসছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, হঠাৎ ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাকের চালক। সূত্র : আনন্দবাজার