সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাশিয়ার হামলায় শিশুসহ হাসপাতালে ৩১ ইউক্রেনীয়

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের খারকিভ অঞ্চলের পারভোমাইস্কি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার জেরে নয় শিশুসহ মোট ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার ইউক্রেন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘২৮ হাজার মানুষের শহর পারভোমাইস্কির একটি আবাসিক ভবনের পার্কিং এলাকায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলার জন্য ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক বছর ও ১০ মাস বয়সীসহ মোট নয় শিশু রয়েছে।’ হাসপাতালে ভর্তি সবাই হামলায় গুরুত্বর আহত হয়েছেন জানিয়ে আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘হামলায় পার্কিং এরিয়াতে থাকা অনেকগুলো যানে আগুন লেগে যায়।’এদিকে, ঘটনাস্থলের একটি ভিডিও পোস্ট করেছেন খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ।

ওই ভিডিওতে আগুনে পুড়তে থাকা গাড়িগুলো থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। খারকিভের আঞ্চলিক রাজধানী থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে পারভোমাইস্কি শহরের অবস্থান। বর্তমানে তুমুল লড়াই চলা ডনবাস থেকে এই শহরের দূরত্ব অনেক। রাশিয়ার সীমান্তবর্তীতে খারকিভ অঞ্চল অবস্থান। গত বছর রুশ আগ্রাসনের শুরুতে এই অঞ্চলে ব্যাপক লড়াই চলে। এই অঞ্চল পাড়ি দিয়েই অগ্রসর হয়েছিল রুশ বাহিনী।