সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

রাশিয়ায় ফিরে গেছেন প্রিগোঝিন: বেলারুশ প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

রাশিয়ার ভাড়াটে সংগঠন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়জেনি প্রিগোঝিন রাশিয়ায় ফিরে গেছেন বলে জানিয়েছেন বেলারুশে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুলাই) লুকাশেঙ্কো সাংবাদিকদের বলেন, ওয়াগনার প্রধান প্রিগোঝিন রাশিয়া সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থান করছেন। তিনি বেলারুশের ভূখন্ডে নেই। তিনি আরও জানান, ওয়াগনারকে তিনি বেলারুশের জন্য ঝুঁকি হিসাবে দেখেন না এবং বিশ্বাস করেন না যে ওয়াগনার যোদ্ধারা কখনও তার দেশের বিরুদ্ধে অস্ত্র ধরবে। প্রতিবদনে জানা যায়, প্রিগোঝিনের একটি ব্যবসায়িক জেট বিমান বুধবার মস্কোর উদ্দেশ্যে সেন্ট পিটার্সবার্গ ছেড়েছে এবং ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে বৃহস্পতিবার (৬ জুলাই) জেটটি দক্ষিণ রাশিয়ার দিকে যাচ্ছিল।

তবে ওয়াগনার প্রধান সেই জেট বিমানে ছিলেন কিনা তা স্পষ্ট করতে পারেনি দ্য গার্ডিয়ান। গেলো মাসে রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়জেনি প্রিগোঝিনের সশস্ত্র বিদ্রোহের অবসানের এক চুক্তির মাধ্যমে মধ্যস্থতা করেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সে সময় তিনি জানিয়েছিলেন যে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন বেলারুশে গিয়েছেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ওই সময় রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে এ হামলায় যোগ দেয় ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপও।

এই বাহিনীর সেনারা দীর্ঘ ৮ মাস লড়াই করে জুনের প্রথম দিকে ইউক্রেনের বাখমুত শহর দখল করে। তবে এই বাখমুতের যুদ্ধের সময় প্রিগোজিন অভিযোগ করেন, তার সেনাদের পর্যাপ্ত অস্ত্র দিচ্ছেন না রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও অন্যান্য সামরিক কর্মকর্তারা। এরপর গত ২২ জুন তিনি অভিযোগ করেন তার সেনাদের ওপর রকেট হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। ওই হামলার প্রতিশোধ নিতে প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যান্য সামরিক কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়েছিলেন তিনি।