সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভাসানচরে দুর্ঘটনার কবলে কন্টেইনারবাহী জাহাজ

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের ভাসানচরে দুর্ঘটনায় নিমজ্জিত চট্টগ্রাম বন্দরে কনটেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেস। এতে মালামাল ভর্তি ৩টি কন্টেইনার সাগরে ভেসে গেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সূত্রে এ এ তথ্য জানানো হয়। জাহাজটি উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌবাহিনীর সদস্যরা।

আইএসপিআর জানায়, চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে কনটেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেস আংশিক নিমজ্জিত হয়েছে। এ সময় জাহাজটি কাত হয়ে গেলে ৯৬ টিইইউসের মধ্যে তিনটি কনটেইনার পানিতে ভেসে গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানায়, বন্দর থেকে জাহাজটি সী গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এটি সাগরে দুর্ঘটনায় পড়ে। জাহাজের নাবিকদের একটি বোটে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর চার্টারারের নিযুক্ত একটি টেকনিক্যাল টিম (ডলফিন মেরিন) চেষ্টা করছে জাহাজের পানি ও কনটেইনার অপসারণের চেষ্টা করছে। ইতোমধ্যে বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারী-১১সহ ভাড়া করার একটি টাগ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

—ইউএনবি