সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

ইকুয়েডরে বন্দুকযুদ্ধ, ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের দু’টি এলাকায় মাদক পাচারকারী চক্রের মধ্যে রোববার বন্দুকযুদ্ধে ১০ জন নিহত ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন। খবর এএফপি’র। খবরে বলা হয়, নগরীর দারিদ্রপীড়িত দু’টি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। সেখানে গত এপ্রিল থেকে কমপক্ষে তিনটি অনুরূপ হামলা হয়। সোমবার প্রসিকিউটরের দপ্তর জানায়, নগরীর দক্ষিণে সিয়েতে লাগোসে প্রথম বন্দুকযুদ্ধের ঘটনায় চারজন নিহত ও ১০ আহত হন। আহতদের মধ্যে ২, ১৩ এবং ১৪ বছর বয়সী তিন শিশু রয়েছে। এদিকে, গুয়াকুইলের উত্তরে দ্বিতীয় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে ছয়জন প্রাণ হারায়। ইকুয়েডরে বিশেষকরে গুয়াকুইলে এ ধরনের হামলা বারবার ঘটতে দেখা যাচ্ছে।

প্রতিদ্বন্দ্বী মাদক চক্র মাদকের বাজার ও রুটগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য লড়াই জোরদার করায় এমনটা ঘটছে। ইকুয়েডরের মোট এক কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩০ লাখ মানুষ বসবাসকারী এ বন্দর নগরী যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মাদক পাচারের একটি ঘাঁটি হয়ে উঠেছে। ইকুয়েডর হচ্ছে বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরুর মধ্যবর্তী স্থানে অবস্থিত। দেশটি মাদক ব্যবসার সুবিধার জন্য মার্কিন ডলার তাদের দেশের মুদ্রা হিসেবে ব্যবহার করে থাকে। সূত্র: বাসস