সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তিউনিসিয়ায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ

অনলাইন ডেস্ক :

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে সরকার। শুধু তাই নয়, ৩৫০টি স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে বড় ধরনের বিক্ষোভের জেরেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। বেতন-ভাতা স্থগিতে তিউনিসিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শতাংশ শিক্ষক মারাত্মক ক্ষতির মুখে পড়ার শঙ্কা রয়েছে। দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি চরম সংকটে থাকা অবস্থাতেই এমন বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে পুরো দেশের শিক্ষকদের আরও ক্ষেপিয়ে তুলবে। অন্যান্য ইস্যুতে আন্দোলন করে আসা মানুষও যোগ দিতে পারে। তাতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

প্রতিবাদের অংশ হিসেবে স্কুলে শিক্ষার্থীদের গ্রেড দেবে না বলে জানিয়েছে শিক্ষকরা। এ ঘটনায় শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী বাগদির বলেছেন, ‘স্কুল শিক্ষার্থীদের গ্রেড না দেওয়া কার্যত বিপর্যয়ের ঘটনা। যা শিশু শিক্ষার্থীদের বিরুদ্ধে একধরনের অপরাধ।’ উদ্বেগ জানিয়ে ইউনিয়নের কর্মকর্তা ইকবাল আজাবি রয়টার্সকে বলেছেন, সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষকদের অনাহারে রাখা। আন্দোলনের কারণে আগামী স্কুল মৌসুমটা কঠিন হবে। অনেক স্কুলের অধ্যাপক তাদের পতদ্যাগপত্র জমা দিতে শুরু করেছে। সূত্র: রয়টার্স