সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

চাপ বাড়লে বাড়ানো হবে ফেরি: বিআইডব্লিউটিসি

ষ্টাফ রির্পোটার :

ঘাটে গাড়ি ও যাত্রীর চাপ বুঝে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

সোমবার (১০ মে) সংস্থার চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মরদেহবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারের সময় মানুষ হুড়মুড়িয়ে উঠে যাচ্ছেন। ফলে ঘাটে জরুরি যান আটকা পড়ে যাচ্ছে। এ জন্যই যে ঘাটে প্রয়োজন মনে হবে, সে ঘাটে ফেরি বাড়ানো হবে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১৬টি ফেরি সচল। যার মধ্যে মরদেহবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি প্রয়োজনের গাড়ির জন্য তিনটি ফেরি দিনে চলাচল করে। আর রাতে প্রয়োজন মোতাবেক পণ্যবাহী ফেরি চলাচল করে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি আছে ১৭টি। এ রুটেও দিনে দু-তিনটি ফেরি জরুরি প্রয়োজনে চলাচল করতো।