সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

করোনা আর যুদ্ধে দরিদ্র ১৬ কোটি মানুষ : জাতিসংঘ

অনলাইন ডেস্ক :

জাতিসংঘ জানিয়েছে, করোনা মহামারি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেনের যুদ্ধ বিশ্বের ১৬ কোটি ৫০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। ‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ (ইউএনডিপি) ওই প্রতিবেদনে বলা হয়েছে, অবিলম্বে উন্নয়নশীল দেশগুলোর ঘাড় থেকে বিপুল পরিমাণের ঋণের বোঝা না কমালে আরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করতে বাধ্য হবেন। এই ১৬ কোটি ৫০ লাখ মানুষ হয় মহামারিতে কোনো না কোনো ভাবে চাকরি বা কাজ হারিয়েছেন। অথবা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়েছে তাদের ওপর।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বের অন্তত সাড়ে সাত কোটি মানুষ মাত্র ২.১৫ ডলারে দিন কাটান। তাদের ‘অতি দরিদ্রের’ তালিকায় রেখেছে জাতিসংঘ। এছাড়া, আরো অন্তত ৯ কোটি মানুষ এখন দারিদ্রসীমার নিচে বসবাস করছেন। যারা সংসার চালাতে দিনে গড়ে ৩.৬৫ ডলার খরচ করতে পারেন। প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের অন্তত ৩০০.৩ কোটি মানুষ এমন সব দেশে বসবাস করছেন, যেখানকার সরকার নাগরিকদের স্বাস্থ্য বা শিক্ষা খাতের তুলনায় ঋণ পরিশোধে বেশি অর্থ খরচ করে থাকে। অবিলম্বে তাই ওইসব দেশের ঋণ পরিশোধ প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সূত্র : আনাদুলু