সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাকা বিমানবন্দরে ৩৩.৪ কোটি টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দু’টি ফ্লাইট থেকে ৩৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ২৯ কেজি ৬৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের কাস্টমস প্রিভেন্টিভ টিম।

কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্স ইকে-৫৮৬ ফ্লাইটটি রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।

তারা আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের একটি প্রিভেনটিভ টিম ৩ যাত্রীকে থামিয়ে তাদের কাছ থেকে ৩টি স্বর্ণের বার ও কিছু গয়না জব্দ করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা।

পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট থেকে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের প্রায় ২৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

খবর পেয়ে কাস্টমস কর্মকর্তাদের একটি দল বিমানটি তল্লাশি করে সিটের নিচে নীল স্কচ টেপ দিয়ে মোড়ানো স্বর্ণগুলো উদ্ধার করেন।

—-ইউএনবি