সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কক্সবাজারের টেকনাফে ২.২০ লাখ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি

কক্সবাজারের টেকনাফ থেকে মঙ্গলবার ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার গফুরের মৎস্য প্রকল্প এলাকায় অভিযান চালায়।

সীমান্তরক্ষীদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরাকারবারিরা তাদের বহন করা ৪টি পলিথিন ব্যাগ ফেলে নাফ নদের তীরে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ব্যাগগুলো থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে এই মাদকদ্রব্য উদ্ধার করার পরে একটি আইনি প্রক্রিয়া চলছে।

—ইউএনবি