সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বেনাপোল সীমান্তে ৩০ স্বর্ণের বার জব্দ

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারী মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়।

মঙ্গলবার বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি গামছায় মোড়ানো ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

খুলনা বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় তারা। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়।

তিনি আরও বলেন, গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

—ইউএনবি