সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভারতে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১৫

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তরাখন্ডের একটি সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, তিনজন নিরাপত্তারক্ষী রয়েছেন। বুধবার (১৯ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিদ্যুতের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। যে সেতুতে ১৫ জন প্রাণ হারিয়েছেন সেটি উত্তরাখন্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত। সেতুটি নমামি গেং প্রজেক্টের অংশ ছিল। রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ১৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

যার মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। এ দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু হয়েছে। চামোলি বিভাগ পুলিশের এসপি প্রামেন্দ্র দোবাল জানিয়েছেন, গতরাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেছেন, আমরা ওই গ্রাম থেকে একটি খবর পাই একজন নিরাপত্তারক্ষী (ওয়াচম্যান) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। যখন গ্রামবাসীর সঙ্গে পুলিশ ঘটনাস্থলে বিষয়টি তদন্তে যায় তখন আরও ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। ১৫ জন হাসপাতালে মারা যান; বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।