সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পেরুতে বাস দুর্ঘটনা, নিহত ১২

অনলাইন ডেস্ক :

পেরুর প্রত্যন্ত একটি অঞ্চলে গত মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং আরও ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বাসটি গিরিখাতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। ফিৎজকারাল্ড প্রদেশের মেয়র কার্লোস ওয়োলা বেতার কেন্দ্র আরপিপি’কে বলেন, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা এখনো ঘটনাস্থলে কাজ করছি এবং পুলিশ, স্বাস্থ্যকর্মী ও প্রসিকিউটরদের সঙ্গে একত্রে সব ধরনের সহায়তা প্রদান করছি।’

খবরে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে আঙ্কাশের আন্দিয়ান অঞ্চলে বাসটি উল্টে গিয়ে প্রায় ১০০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি ইয়াউয়া থেকে রাজধানী লিমার দিকে যাচ্ছিল। মেয়র বলেন, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসটি ভয়ঙ্করভাবে রাস্তা থেকে গড়িয়ে পড়ে। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত গতি, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ রাস্তায় সাইনবোর্ডের অভাব এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণে প্রায় পেরুর বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনা ঘটে থাকে।