সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সাতক্ষীরার আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জিয়ারুল ইসলাম দীর্ঘ শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির নেতা আবু সাঈদকে আদালতে আনা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ইকবাল হোসেন তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ।

আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম আকবর আলী ও অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবদুল লতিফ বলেন, আসামি চাঁদ পূর্বে গ্রেপ্তার থাকায় ২৩ জুলাই রবিবার তাকে শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিলো। মঙ্গলবার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো জানান, গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মামলা হবার পর ২৫ মে তারিখে সাতক্ষীরায় একটি মামলা করেন তিনি।

এই মামলায় মঙ্গলবার আবু সাইদ চাঁদকে রিমান্ডে নেওয়া হয়েছে।

—–ইউএনবি