সাম্প্রতিক
‘নাইন ইলেভেন’-যে দিনের পর বদলে গেছে মুসলিমদের সাথে আমেরিকার সম্পর্ক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ মানুষ আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে বাড়ল লোডশেডিং গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ ভারতের সঙ্গে হাসিনার ১০১ চুক্তিতে ‘দেশের স্বার্থ’ খুঁজছে সরকার: চিফ হুইপ এইচ-১বি ভিসায় ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের উদ্যোগ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম দেশে অক্টোবরে শুরু হচ্ছে স্মার্টফোন উৎপাদন, পাওয়া যাবে ২–৩ হাজার টাকায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
Skip to content

চীনের ৫ লাখ টিকা বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত

নিউজ ডেক্স :
চী‌নের সি‌নোফার্মের ৫ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে আগামী বুধবার বাংলাদেশে পাঠাচ্ছে চীন। বাংলাদেশে পাঠানোর জন্য এরই মধ্যে টিকাগুলো প্রস্তুত করা হয়েছে।

সোমবার রাতে এক বার্তায় ঢাকায় চীনা দূতাবাস জানায়, সিনোফার্ম কোম্পানি উপহার পাঠানোর জন্য ৫ লাখ টিকার প্যাকেজিং করা শেষ করেছে। এ টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে যাত্রা করেছে। টিকাগুলো ফ্রিজিং ট্রাকে বহন করা হচ্ছে যাতে ঠান্ডা রাখা যায়।

ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ানও তার ভেরিফায়েড ফেসবুকে জানান, বাংলাদেশে পাঠানোর জন্য চীনের টিকাগুলো প্রস্তুত। বর্তমানে টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে।

এদিকে সোমবার চীনা রাষ্ট্রদূত লি জিমিং জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত সি‌নোফার্মের ৫ লাখ ডোজ করোনার টিকা বুধবার বাংলাদেশে পাঠাবে চীন।