সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মনজুর রহমান এর যোগদান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। বিদায় নিলেন সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বৃহস্পতিবার দুপুরে নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সর্বশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মোঃ মনজুর রহমান ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দুইবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন।