সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সরকারি নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ

ফাইল ছবি

ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গেছে।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) মধ্যরাত থেকেই এ নিষেধাজ্ঞা শুরু হওয়ায় বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সর্বশেষ ২১ মেট্রিক টন ৮০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তারপর থেকে ভারতেও ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে।

রপ্তানিকারক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের চাহিদার বিপরীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় সরকার দেশের বাইরে রপ্তানি বন্ধ করেছে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রতিবছর নির্দিষ্ট পরিমাণে ইলিশ কেবল ভারতে রপ্তানি করে আসছে।

বাংলাদেশ থেকে যাওয়া ইলিশ পূজায় অতিথি আপ্যায়নের ভরসায় থাকে পশ্চিমবঙ্গের বাঙালিরা।

এবছর দেশের ৭৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেধে দিয়ে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। গত ২১ সেপ্টম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি। এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান মাত্র ৬৩১ মেট্রিক টন ২৪০ কেজি ইলিশ রপ্তানি করতে পেরেছেন।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিসের রেজাউল জানান, সময় স্বল্পতায় সব ইলিশ রপ্তানি করা সম্ভব হয়নি। সরকার যদি সময় বাড়ায় তবে বাকি ইলিশ রপ্তানি করা যাবে।

বেনাপোল মৎস পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানায়, ইলিশ প্রজনন মৌসুমের কারণে ১২ অক্টোবর থেকে ২২ দিন ভারতে রপ্তানি বন্ধ থাকবে। এতে করে এ বছর সব ইলিশ রপ্তানি করা হচ্ছেনা ভারতে। গেল বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার টন। সে সময়ও সময় কমের কারণে মাত্র ১৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল। এ বছর গত ১১ দিনে মাত্র ৬৩১ মেট্রিক টন ২৪০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে ভারতে।

—-ইউএনবি