সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পূজায় ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি, খোলা ইমিগ্রেশন

ফাইল ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আমদানি ও রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারীদের পারাপার। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুই দেশের আমদানি ও রপ্তানিকারকরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ৭ দিন বন্দরে ছুটি থাকবে। ফলে বন্ধ থাকবে পণ্য আমদানি ও রপ্তানি। ছুটি শেষে ২৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে আবার স্বাভাবিক হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

হিলি ইমিগ্রেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের সুবিধার্থে ইমিগ্রেশন সচল থাকবে।

—–ইউএনবি