সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাভারে হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে

জেলা প্রতিনিধি, সাভার:

নিরাপদ মহাসড়ক ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি নিয়ে ওপেন হাউস ডে পালন করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সাভার হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। এব্যাপারে চালক, যাত্রী, পরিবহন মালিকদের সচেতনতা দরকার। সড়কে আইন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় অনুষ্ঠানে বিভিন্ন পরিবহনের মালিক, শ্রমিক নেতা, হাইওয়ে কমিউনিটি পুলিশ, সাভার হাইওয়ে থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।