সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে ৬ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, পূজার আনন্দকে ভাগাভাগি করে নিতে দু’দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে কুমিল্লা বিবিরবাজার বন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১-২৪ অক্টোবর এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, মাঝখানে ২৫-২৬ অক্টোবর আমদানি-রপ্তানি চলবে। তবে এ সময় দু’দেশের ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ২৯ অক্টোবর রবিবার সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, এই স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পাথর, প্লাস্টিক সামগ্রী ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি হয়।

—-ইউএনবি