সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চাঁদপুরে নাশকতা চেষ্টার অভিযোগে পৌর বিএনপির সভাপতিসহ আটক ৯

বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে চাঁদপুরে সড়কে নাশকতার চেষ্টার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দীন বাবুলসহ ৯জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে শহরে কলেজ রোড থেকে তাকে আটক করা হয়।

আটকেরা হলেন- চাঁদপুরে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, পৌর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শেখ সালমান (৪২), সিনিয়র সহসভাপতি সফিকুর রহমান (৬৫), কল্যানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ প্রধানিয়া (২৭), বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সেলিম বেপারী (৩৫), সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলু (৩৫), পৌর ১২ ওয়ার্ডের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিম্মত খান (৬৪) কলেজ ছাত্রদল নেতা অয়ন বকাউল (২৪), পৌর ১০ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অয়ন তপাদার (২২)।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম জানিয়েছেন, আটকদের সবাইকে আদালতে চালান দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার অবরোধ চলাকালে চাঁদপুর সরকারি কলেজ রোডসহ বিভিন্নস্থানে বিএনপির এসব নেতা-কর্মীরা অবরোধ করে সড়কে নাশকতা করছিলো, সেসময় তাদেরকে আটক করা হয়।

—-ইউএনবি