সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ঢাকা ও গাজীপুরে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন

গার্মেন্টস সেক্টরে চলমান শ্রমিক অস্থিরতার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাজীপুর, কোনাবাড়ীতে সৈন্য মোতায়েন করা হয়েছে।

ন্যূনতম মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বিক্ষোভ চলাকালে সোমবার গাজীপুরের মালেকের বাড়িস্থ ডিজাইন এক্সপ্রেস লিমিটেড কোম্পানির ইলেকট্রিশিয়ান রাসেল হাওলাদার (২২) মারা গেছেন।

আন্দোলনরত পোশাক শ্রমিকরা বলছেন, ‘পুলিশের গুলিতে’ রাসেল মারা গেছেন।

এদিকে বিভিন্ন স্থানে পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

অস্থিরতার পর অধিকাংশ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

—-ইউএনবি